Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 04:22
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পূর্বাচল আমেরিকান সিটির আয়োজনে রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে শুরু হয়েছে তিন দিনব্যাপী একক আবাসন মেলা। মেলার আয়োজক প্রতিষ্ঠান ইউএস-বাংলা এস্টেটস্।  গত ২ আগস্ট থেকে শুরু হয়ে এ মেলা চলবে রোববার পর্যন্ত।

দেশ-বিদেশে প্রতিবছর একক আবাসন মেলা আয়োজন করে ইউএস-বাংলা এসেট্স। তারই ধারাবাহিকতায় এ বছর ঢাকার বারিধারায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ মেলা। পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন অঞ্চলে এবং দেশের বিভিন্ন জেলা শহরে পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলা আয়োজনের পরিকল্পনা করছে ইউএস-বাংলা এসেট্স।

 

আবাসন সঙ্কট নিরসনে ইউএস-বাংলা গ্রুপ ঢাকার অতি সন্নিকটে নতুন ঢাকা খ্যাত পূর্বাচলে গড়ে তুলেছে আমেরিকান সিটি। এখানে থাকছে বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, ইন্টারন্যাশনাল স্কুল, স্পোর্টস কমপ্লেক্স, অ্যামিউজমেন্ট পার্ক, পাঁচ তারকা বিশিষ্ট আবাসিক হোটেল, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, মডার্ন শপিং কমপ্লেক্স, নাইন হোল গলফ কোর্স, হেলিপোর্ট, ১৬৪ ফুট প্রশস্ত রাস্তা, ১৫০ ফুট প্রশস্ত লেক, ১০ ফুট প্রশস্ত ফুটপাথ, ১২ ফুট প্রশস্ত গ্রিন জোন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড কোয়ার্টারসহ নানাবিধ প্রতিষ্ঠান।

বর্তমানে পূর্বাচল আমেরিকান সিটির বিভিন্ন ব্লকে বাউন্ডারি ওয়ালসহ আবাসিক/ কমার্শিয়াল/ হাসপাতাল/ ইন্সটিটিউশন/ শপিং কমপ্লেক্স/ কনভেনশন সেন্টার/ ব্যাংক/ কর্পোরেট অফিসের জন্য রেডি প্লট এককালীন মূল্য/ কিস্তিতে বিক্রয় চলছে। মূল্য পরিশোধের সঙ্গে সঙ্গেই রেজিস্ট্রেশন ও হস্তান্তর করা হচ্ছে।

ঢাকার আবাসন মেলা অথবা পূর্বাচল আমেরিকান সিটি প্রকল্প সম্পর্কে জানতে যোগাযোগ করুন- ০১৭০৮৮১৩২৫০, ০১৭০৮৮১৩২৪৪, ০১৭০৮৮১৩২৪৩। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ০৪ আগস্ট ২০১৮)