Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 16:38
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: দৈনিক আলোকিত বাংলাদেশ’র নরসিংদী জেলা প্রতিনিধি সাংবাদিক নূরে আলম রনির মা ফরিদা বেগম আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার দুপুর ২টায় ঢাকার জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদ রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫০ বছর। তিনি ৩ পুত্র, ১ কন্যাসহ বহু গুণ গ্রাহী রেখে গেছেন।

মরহুমার লাশ নরসিংদীর পলাশের গ্রামের বাড়ীতে নিয়ে আসলে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশিরা ভীড় জমায়। সাংবাদিক রনির মার মৃত্যুও সংবাদে তাদের বাড়ীতে ছুটে যান জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ, পলাশ উপজেলা প্রেসক্লাব সদস্য,বাঁচাও শীতলক্ষ্যা নদী আন্দোলনের নেতৃবৃন্দ,পলাশ উপজেলা আলোকিত বন্ধু ফোরামের সদস্য,বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি পলাশ উপজেলা শাখা নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীবৃন্দ। এসময় তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

রবিবার সকাল ১০টায় পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

(এসএইচআর/এসএএম/ ০৫ আগস্ট ২০১৮)