Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 06:13
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন দুদকের সহকারি পরিচালক মো. শফিউল্লাহ।

ক্ষমতার অপব্যবহার করে প্রায় সাড়ে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগের দায়ের করা এক দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, জাহাঙ্গীর হোসেন খুলনা খালিশপুরের প্লাটিনাম জুবিলি জুট মিলের উপ-ব্যবস্থাপক ছিলেন। ২০১২ সালের ৩ মে থেকে ২০১৪ সালের ৮ ডিসেম্বর পর্যন্ত প্লাটিনাম জুবিলি জুট মিলের ওয়েস্টেজ রোল স্তুপাকারে জমা করে। ওই ওয়েস্টেজ রোলের ওজন ইচ্ছা করে প্রকৃত ওজনের চেয়ে বেশি দেখিয়ে মোট এক হাজার ১১৬ দশমিক ৯১ মেট্রিক টন প্রসেসর (পাট ও পাটজাত দ্রব্য) আত্মসাৎ করে। যার বাজার মূল্য ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ২৭৭ টাকা।

২০১৬ সালের ৯ ডিসেম্বর খালিশপুর থানায় অর্থ আত্মসাতের অভিযোগে জাহাঙ্গীর হোসেনসহ অন্যদের বিরুদ্ধে মামলা করে দুদক। সেই মামলায় তাকে আজ গ্রেপ্তার করা হয়েছে।

 

(ইউএম/ ২ এপ্রিল ২০১৭)