
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ‘সাপ্লায়ার ইনভয়েস ফিন্যান্সিং’ প্রোগ্রাম বাস্তবায়নে সিটি ব্যাংক এন.এ. এর সাথে একটি চুক্তি করেছে লাফার্জহোলসিম
বাংলাদেশ (এলএইচবিএল)।
গতকাল রোববার (আগস্ট ০৫, ২০১৮)রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত এলএইচবিএল এর করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়েছে।
লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী রাজেশ কে সুরানা এবং ব্যবস্থাপনা পরিচালক এবং সিটি কান্ট্রি অফিসার এন রাজাশেকারান (শেখর) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তির মাধ্যমে এলএইচবিএল এর ‘সাপ্লায়ার ইনভয়েস ফিন্যান্সিং’প্রোগ্রাম বাস্তবায়িত হবে, যার ফলে এলএইচবিএল এর সরবরাহকারীরা তাদের ইনভয়েসের বিপরীতে সিটি ব্যাংক এন.এ. থেকে নির্ধারিত সময়ের আগেই পেমেন্ট সংগ্রহ করতে পারবেন।
লাফার্জহোলসিম বাংলাদেশ কোম্পানিটির সরবরাহকারীদের জন্য ‘সাপ্লায়ার ইনভয়েস ফিন্যান্সিং’ প্রোগ্রাম চালু করেছে। এরফলে কিছু শর্ত মেনে প্রতিষ্ঠানটির সরবরাহকারীরা দ্রুত পেমেন্ট সুবিধা ভোগ করতে পারবেন। ব্যবসায়িক সুনাম, অতীত রেকর্ড এবং কোম্পানির সাথে সম্পর্ককে বিবেচনা করে সরবরাহকারীদের এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত করেছে লাফার্জহোলসিম। এর ফলে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলো নিজেদের ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি লাফার্জহোলসিমের চলমান সফলতা এবং প্রবৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারবে।
(এসএএম/ ০৬ আগস্ট ২০১৮)