Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 Jun 2026 13:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে একটি নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংকিংতে কাজ করতে তিনজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন।

সোমবার  দুপুরে নরসিংদী পৌর এলাকার বিলাসদী মহল্লার ব্যাংক কলোনি মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিরাজুল ইসলাম (৩২), রাকিব মিয়া (২২) ও রমিজ মিয়া (২৬)। গুরুতর আহত কামাল হোসেন (৪০) নামে একজনকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয়রা জানান, এক শ্রমিক নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে সেন্টারিংয়ের কাজ করতে নামেন। পরে তার কোনও সাড়া না পেয়ে তাকে উদ্ধার করতে পর্যায়ক্রমে আরও ২ জন ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে পড়েন। এরপর তাদের খোঁজ করতে কামাল হোসেন নামের একজন ট্যাংকিতে নামতে গিয়ে বিষাক্ত গ্যাসে পুরোপুরি আক্রান্ত হওয়ার আগেই উপরে উঠে আসতে সক্ষম হন। পরে স্থানীয়রা খবর দিলে দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে তিনজনকে উদ্ধার করেন।  উদ্ধারকৃতদের নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: শাহরিয়ার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এসএএম/ ০৬ আগস্ট ২০১৮)