
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: প্রতিষ্ঠার ২৫ (পঁচিশ) বছর পুর্তি উদযাপন করবে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ১২ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক কনভেশন সেন্টারে এক অনারম্ভর আয়োজনে সপ্তাহব্যাপি এ অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। আর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে বিস্তারিত অনুষ্ঠানসূচী হাতে নিয়েছে বিএসইসি।
উল্লেখ্য, বিগত ১৪ মে, ২০১৮ তারিখে অনুষ্ঠিত ৬৮৮তম কমিশন সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠার ২৫ (পঁচিশ) বছর পুর্তি উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বর্নাঢ্য অনুষ্ঠানসূচী ও কার্যাবলী হাতে নিয়েছে বিএসইসি।
জানা গেছে, এসব কর্মসূচির মধ্যে আগামী ১২ই সেপ্টেম্বর ২০১৮ তারিখে উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপস্থিত সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন, দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের অবদান এবং বিএসইসি’র উল্লেখযোগ্য অর্জনের উপর একটি ভিডিও চিত্র প্রর্দশন, বিগত সময়ে সিকিউরিটিজ সংক্রান্ত আইন, অর্ডিন্যান্স এবং বিধিমালা সংস্কার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ের উপর রাজধানীরপ্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন। উক্ত কর্মশালায় কমিশনের কর্মকর্তা-কর্মচারীসহ পুঁজিবাজারের সকল স্টেক হোল্ডারের প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে মূল প্রবন্ধ উপস্থাপনসহ প্যানেল আলোচনা অন্তর্ভুক্ত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠান পরবর্তী কমিশনের মাল্টিপারপাস হলে কমিশন প্রতিষ্ঠালগ্ন হতে অবসরপ্রাপ্ত ও বর্তমান চেয়ারম্যান, কমিশনার ও সকল গ্রেডের কর্মকর্তা/কর্মচারীদের নিয়ে বিগত সময়ে কমিশনের সাফল্য ও ব্যর্থতা বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন এবং কমিশনকে দীর্ঘতম সময় সেবা প্রদানের জন্য তিন জন কর্মচারীকে পুরষ্কৃত করা হবে।
এছাড়া কমিশন প্রতিষ্ঠার ২৫ (পঁচিশ) বছর পুর্তি উদযাপন উপলক্ষ্যে একটি লোগো তৈরী করা হবে যা কমিশনের ই-মেইল, সকল পাবলিকেশনন্স এ ব্যবহার করা হবে। এছাড়াও কমিশনের ২৫ (পঁচিশ) বছর পুর্তিতে পত্রিকায় ক্রোড়পত্র ছাপা হবে এবং একই সাথে একটি স্মরণিকা প্রকাশ করা হবে। পাশাপাশি কমিশনের পঁচিশ বছর পুর্তি উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও কর্মশালায় আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও প্যানেল আলোচকসহ সংশ্লিষ্ঠ ব্যক্তিবর্গকে ক্রেষ্ট প্রদান করা হবে।
কমিশন সূত্রে জানা গেছে, পঁচিশ বছর পুর্তি উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠতব্য অনুষ্ঠান সংক্রান্ত কার্যাবলী সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে তিনটি উপ-কমিটি গঠন করেছে বিএসইসি। উপ-কমিটিসমূহের মধ্যে রয়েছে- ১। প্রটোকল ও লজিষ্টিক সংক্রান্ত উপ-কমিটি, তালিকা প্রণয়ন-কার্ড বিতরণ- অর্ভ্যথনা ও আপ্যায়ন সংক্রান্ত উপ-কমিটি এবং সুভেনিয়র প্রণয়ন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট কার্যাবলী বিষয়ক উপ-কমিটি। এসব কমিটিগুলোতে কমিশনের নির্বাহী পরিচালক পদমর্যাদার একজনকে আহবায়ক এবং পরিচালক পদমর্যাদার একজনকে সদস্য সচিব করে আরও ৯ জন কর্মকর্তাকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
আরও জানা গেছে, বিএসইসির ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে গঠিত প্রটোকল ও লজিষ্টিক সংক্রান্ত উপ-কমিটির আহবায়ক করা হয়েছে কমিশনের নির্বাহী পরিচালক মো: আনোয়ারুল ইসলামকে। আর এ কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন, বিএসইসির পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। আর এ কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিএসইসির পরিচালক মো: মনসুর রহমান, উপ-পরিচালক মো: হোসেন খান, উপ-পরিচালক মো: নজরুল ইসলাম, সহকারী পরিচালকশাহানা পারভিন সহকারী পরিচালক মোহাম্মদ আসিফ ইকবাল, সহকারী পরিচালক তৌহিদ হাসান, সহকারী পরিচালক জিয়াউর রহমান, লাইব্রিয়ান মো: আনোয়ার হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু নির্ধারণ, নিরাপত্তা, প্রটোকল, পরিবহণ ও লজিষ্টিকসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তারা। এছাড়াও মূল কমিটি কর্তৃক নির্ধারিত অন্যান্য কার্যাবলী সম্পাদন করবেন তারা।
এছাড়া তালিকা প্রণয়ন, কার্ড বিতরণ, অর্ভ্যথনা ও আপ্যায়ন সংক্রান্ত উপ-কমিটির আহবায়ক করা হয়েছে কমিশনের নির্বাহী পরিচালক মো: সাইফুর রহমানকে। এ কমিটির সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে সহকারী পরিচালক গৌর চাঁদ সরকারকে। আর সদস্যরা হলেন: হয়েছেন কমিশনের পরিচালক কামরুল আনাম খান, মোহাম্মদ শফিউল আজম, মো: মাহমুদুল হক, উপ-পরিচালক মো: ওহিদুল ইসলাম, মো: কাওসার আলী, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মোহাম্মদ গোলাম কিবরিয়া ও আবুল কালাম আজাদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের তালিকা প্রণয়ন, কার্ড বিতরণ, অভ্যর্থনা ও আপ্যায়নসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তারা। এছাড়াও মূল কমিটি কর্তৃক নির্ধারিত অন্যান্য কার্যাবলীও সম্পন্ন করবেন তারা।
পাশাপাশি সুভেনিয়র প্রণয়ন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট কার্যাবলী বিষয়ক উপ-কমিটিতে আহবায়ক হিসেবে রয়েছেন কমিশনের নির্বাহী পরিচালক মো: মাহবুবুল আলম। আর সিদস্য সচিব হিসেবে রয়েছেন সহকারী পরিচালক মো: বনি ইয়ামিন খান। আর সদস্যরা হলেন: পরিচালক রিপন কুমার দেবনাথ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ফারহানা ফারুকী, আবু রায়হান মোহাম্মদ মুতাসিম বিল্লাহ, উপ-পরিচালক মো: ইউসুফ ভূঁইয়া, মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ জহিরুল হক, মো: সুলতান সালাহ উদ্দিন প্রমুখ। কমিশন প্রতিষ্ঠার ২৫ (পঁচিশ) বছর পুর্তি উদযাপন উপলক্ষ্যে সুভেনিয়র প্রণয়ন ও প্রকাশনা, এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানীর মাধ্যমে এতদসংক্রান্ত কার্যাবলী সুষ্ঠভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তারা। এছাড়াও মূল কমিটি কর্তৃক নির্ধারিত অন্যান্য কার্যাবলী সুষ্ঠুভাবে বাস্তবায়ন করবেন তারা।।
জানতে চাইলে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বিনিয়োগবার্তাকে বলেন, দেশের পুঁজিবাজারকে শক্তিশালী ভিত্তির ওপর দাড় করাতে নিরন্তর চেষ্ঠা চালিয়ে যাচ্ছে কমিশন। গত বছরের ৮ জানুয়ারি বিএসইসির নিজস্ব ভবন ও বিনিয়োগের অ, আ, ক, খ বা দেশব্যাপি বিনিয়োগ শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারবাহিকতায় বিএসইসির তত্ত্বাবধানে সংস্থাটির সঙ্গে জড়িত সকল স্টেকহোল্ডাররা এ কার্যক্রম চালিয়ে আসছে। এখন বিনিয়োগকারীরা আগের চেয়ে অনেক বেশি সচেতন ও পরিপক্ক।
তিনি বলেন, প্রতিষ্ঠার ২৫ বছর উদযাপন অনুষ্ঠানেও মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। তিনি এখন এ বাজারের প্রতি সদয় দৃষ্টি দিয়েছেন। এবারের বাজেটের সমাপনী বক্তৃতায় তিনি ‘পুঁজিবাজারকে উন্নয়নের মূলধারায় নিয়ে যেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে’ বলে উল্লেখ করেছেন। দেশের গন্ডী পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও আলোচনায় রয়েছে বাংলাদেশের পুঁজিবাজার। স্ট্যাটেজিক পার্টনারের ফলে এ বাজার এখন আন্তর্জাতিক মানদন্ডে পৌছেছে। আগামী দিনে এ বাজার আরও বেশি বিস্তৃত হবে বলেও মনে করেন বিএসইসি চেয়ারম্যান।
(শামীম/ ০৭ আগস্ট ২০১৮)