Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 04:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আগামী ২০ আগস্ট সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২১ আগস্ট পালন করা হবে পবিত্র ঈদুল আজহা। ১২ আগস্ট রোববার হবে জিলহজ মাসের প্রথম দিন। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

হিজরি ক্যালেন্ডার অনুযায়ী বছরের ১২তম মাস হচ্ছে জিলহজ মাস। এ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। জিলহজ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত তিন দিন ধরে পশু কোরবানি দেওয়া যায়।

(এমআইআর/ ১২ আগস্ট ২০১৮)