
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ২০৭৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে ৩৫তম বিসিএসের গেজেট প্রকাশ করেছে সরকার।
রোববার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত গেজেটে জানানো হয়, উত্তীর্ণদের আগামী ২ মে চাকরিতে যোগ দিতে হবে।
২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় দুই বছর লাগার পর ২০১৬ সালের ১৭ আগস্ট চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।
(এসএএম/ ০২ এপ্রিল ২০১৭)