Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 Jun 2026 17:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর চারটি উপজেলায় আনন্দ উৎসব করছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের উপজেলাবাসী।  দেশের ২৭১টি কলেজ সরকারি করণে নরসিংদী জেলার চার উপজেলার চারটি কলেজের আওতায় আসায় এ আনন্দ উৎসব।

সোমবার সকালে কলেজগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন সড়কে আনন্দ র‌্যালি বের করে। পরে নিজ নিজ কলেজ ক্যাম্পাসে দোয়া মোনাজাত শেষে মিষ্টি বিতরণ করা হয়। কলেজ সরকারি করার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পূরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসী।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী প্রতিটি উপজেলায় একটি করে কলেজ সরকারী করণ করা হবে। তারই ফলশ্রুতিতে দেশের আরও ২৭১ কলেজ সরকারি করণে মধ্যে নরসিংদী জেলার ৪টি উপজেলার ৪টি কলেজ এর আওতায় আসে। কলেজগুলো হলো- রায়পুরা উপজেলার রায়পুরা কলেজ, পলাশ উপজেলার পলাশ শিল্পাঞ্চল কলেজ, মনোহরদী উপজেলার মনোহরদী ডিগ্রি কলেজ ও বেলাব উপজেলার হোসেন আলী কলেজকে সরকারী করণের ঘোষণা দেওয়া হয়। রবিবার (১২ আগস্ট) সরকারিকরণের ঘোষণার খবরে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।

পলাশ শিল্পাঞ্চল কলেজের অধ্যক্ষ আবুল কাশেম জানান, কলেজটি সরকারি ঘোষণা করায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা খুবই আনন্দিত। সকাল সাড়ে ১০ টার দিকে ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে মিষ্টি বিতরণসহ একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। তিনি বলেন, ‘বর্তমান সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতের উন্নতিতে বদ্ধ পরিকর। শিক্ষা খাত তথা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হলে প্রথমত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করতে হবে। প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাভাবনায় ইতোপূর্বেই দেশের প্রত্যেক উপজেলায় একটি করে কলেজ সরকারী করণের ঘোষনা দেন। যা ১২ আগস্ট শিক্ষা মন্ত্রনালয়ের ঘোষণায় তা পূর্ণাঙ্গ রূপ পায়।

রায়পুরা কলেজের অধ্যক্ষ প্রফেসর আমজাদ হোসেন বলেন, ‘ কলেজটি সরকারিকরণে দীর্ঘদিনের দাবি ছিল। সরকারি ঘোষণা করায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা খুবই আনন্দিত। শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ উদযাপন করছে। এই আনন্দ উৎসব শুধু শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সীমাবদ্ধ নেই। অভিভাবক ও পুরো উপজেলাবাসী এতে শরিক হয়েছে। রবিবারের এ ঘোষণার ফলে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ হল।’

(এসএইচআর/ এসএএম/ ১৪ আগস্ট ২০১৮)