Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 13:42
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনদিনের কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় পতাকার সঠিক ব্যবহার বিধি সম্বলিত লিফলেট বিতরণকরা হয়েছে।

সোমবার বিকেলে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভেলানগর জেলখানা মোড় পর্যন্ত অফিস পাড়ায় লিফলেটগুলো বিতরণ করা হয়।

উপস্থিত থেকে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এলাকার সাধারণ নাগরিকদের সামনে জাতীয় পতাকার রং, মাপ ও ব্যবহার বিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ড. এ টি এম মাহবুব উল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা, মো. মাসুদুল হক, মো. শাহ আলম মিয়া প্রমুখ।

এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরাও উপস্থিত ছিলেন।

(এসএইচআর/এসএএম/ ১৪ আগস্ট ২০১৮)