Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 02:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল (বিসিবি)। কোচের কাজের সুবিধাত্বে ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ।

বিসিবি’র কাছে বাংলাদেশ কোচ অন্তত ৩০ সদস্যের একটি দল চেয়েছিলেন। তাদেরকে নিয়ে তিনি আলাদা সেশন করতে চান। আলাদাভাবে দেখতে চান সবাইকে। যাতে করে তিনি এশিয়া কাপের জন্য তো বটেই ভবিষ্যত বাংলাদেশ দল নিয়ে পরিকল্পনা করতে পারেন।

বিসিবি’র ঘোষিত প্রাথমিক দলে নতুন মুখ আছেন কয়েকজন। তাদের মধ্যে বাঁ-হাতি তরুণ পেসার শরিফুল ইসলাম, অলরাউন্ডার সৈয়দ খালেদ আহমেদ এবং লেগ স্পিন অলরাউন্ডার ফজলে রাব্বি মাহমুদ এই প্রথম বাংলাদেশ দলে ডাক পেলেন। সম্প্রতি ‘এ’ দলের হয়ে ভালো করায় বিবেচনায় দেওয়া হয়েছে তাদের। বাকিরা বাংলাদেশ ক্রিকেটের চেনা মুখ। প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের নিয়ে ২৭ আগস্ট প্রস্তুতি শুরু হবে।

এশিয়া কাপের জন্য ঘোষিত ৩১ সদস্যের প্রাথমিক দল

মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক সৌরভ, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, মোহাম্মদ জাকির হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিথুন, ফজলে রাব্বি মাহমুদ।

(এমআইআর/ ১৪ আগস্ট ২০১৮)