Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 21:46
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: দেশবরেণ্য সাংবাদিক ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নরসিংদীর সাংবাদিক সমাজ।

মঙ্গলবার নরসিংদীর সাপ্তাহিক চোখের আলো কার্যালয়ে গোলাম সারওয়ারের মৃত্যুতে এক শোক সভা অনুষ্ঠিত হয়।

নরসিংদীর প্রবীণ সাংবাদিক ও ইত্তেফাক প্রতিনিধি ও সন্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদী জেলা সভাপতি নিবারণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় গোলাম সারওয়ারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন সমকাল নরসিংদী প্রতিনিধি মো: নূরুল ইসলাম, বাসস জেলা প্রতিনিধি মো: আবু তাহের, ইন্ডিপেনডেন্ট প্রতিনিধি মাহবুব আলম একুশে টিভি জেলা প্রতিনিধি মাখন দাস, ইউএনবি প্রতিনিধি আসাদুল হক পলাশ, দৈনিক আজকের মুক্তচিন্তা সম্পাদক জয়নুল আবেদিন, আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি আবুল বাশার বাছির, যায়যায় দিনের প্রতিনিধি আমজাদ হোসেন, সমকাল সুহৃদ সমাবেশের সহ সভাপতি শাহাদাৎ হোসেন রাজু ও সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ প্রমূখ।

(এসএইচআর/এসএ্এম/ ১৫ আগস্ট ২০১৮)