Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 14:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চট্টগ্রামের কেরানিহাটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৭৯তম শাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উক্ত শাখার উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি এবং আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন এমপি।

অন্যান্যদের মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ ই আব্দুল মুহায়মেনসহ ব্যাংকের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাগন এবং স্থানীয় সুধীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের কেরানী হাট, চট্টগ্রাম শাখা অত্র অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।

এছাড়াও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে বলেন, ‘সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা এবং ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র্য; আর এই পরিবর্তনের সঙ্গে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি।’

(এসএএম/ ১৬ আগস্ট ২০১৮)