Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 14:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: প্রবাসীদের অর্থ অতি সহজে এবং দ্রুততম সময়ে প্রেরণের জন্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও ম্যাক্স মানি এসডিএন বিএইচডি এর মধ্যে রেমিটেন্স ড্রয়িং এ্যারেঞ্জমেন্ট সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি সই হয়।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত ম্যাক্স মানি এসডিএন বিএইচডি’র প্রধান কার্যালয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ও ম্যাক্স মানি এসডিএন বিএইচডি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদা হামিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।

এখন থেকে প্রবাসীরা ম্যাক্স মানি এসডিএন বিএইচডি’র মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের গ্রাহক তথা রেমিটেন্স গ্রহণকারীর কাছে অতি সহজেই অর্থ পাঠাতে পারবেন যা নগদ উত্তোলন এবং ব্যাংক হিসাবে সরাসরি জমাদান উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।