Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 03:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই।

শনিবার (১৮ আগস্ট) সকালে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জাতিসংঘ সূত্রকে উদ্ধৃত করে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

১৯৩৮ সালে ঘানায় জন্ম নেওয়া কফি আনান জাতিসংঘের সপ্তম মহাসচিব ছিলেন। ১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন তিনি। কর্মী হিসেবে জাতিসংঘে যোগ দিয়ে তিনিই প্রথম সংস্থাটির শীর্ষ পদে আসীন হয়েছিলেন। শান্তিতে নোবেল পুরস্কার জিতেছিলেন তিনি। ঘানার এ কূটনীতিক সুইজারল্যান্ডে থাকছিলেন। সেখানেই তিনি অসুস্থতায় ভুগছিলেন।

জাতিসংঘ অভিবাসন সংস্থা এক টুইটারে লিখেছে, আজ আমরা এক মহৎ প্রাণ, নেতা ও স্বপ্নদর্শী মানুষ জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে হারানোয় শোকাচ্ছন্ন।

২০০৭ সালে মানবাধিকার নিয়ে কাজ করা বৈশ্বিক নেতাদের গ্রুপ দ্য এলডারস’র প্রতিষ্ঠা হলে এর সদস্য হন কফি আনান। ২০১৩ সালে ওই গ্রুপের চেয়ারম্যান হন তিনি। ২০০১ সালে জাতিসংঘ এবং কফি আনান যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

সম্প্রতি রোহিঙ্গা বিষয়ক উচ্চতর কমিশনের নেতৃত্ব দিচ্ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান।

(এসএএম/ ১৮ আগস্ট ২০১৮)