Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 04:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে তৈরি পোশাক কারখানাগুলোতে জুলাই মাসের বেতন-ভাতা ও ঈদুল আযহার বোনাস শতভাগ পরিশোধ করা হয়েছে।  এছাড়া কিছু কারখানায় আগস্ট মাসের অগ্রীম বেতনও দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে বিজিএমইএ ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানা সংগঠনটির সহ-সভাপতি মঈনউদ্দিন আহমেদ (মিন্টু)।

এসময় তিনি বলেন, ঈদের আগে শ্রমিকরা যাতে সুষ্ঠুভাবে বেতনভাতা ও বোনাস পায় সে লক্ষ্যে সরকার ও বিজিএইএর মিলে অগ্রীম প্রস্তুতি গ্রহণ করা হয়েছিলো। যার মধ্যে বৃহত্তর ঢাকাকে মোট ১৫টি জোনে ভাগ করে মোট ১৫টি আঞ্চলিক/জোনভিত্তিক কমিটি গঠন করা হয়। যারা গত ১ মাস ধরে বিভিন্ন এলাকায় কাজ করছে।

তাছাড়া প্রতিবছরের মতো এবছরও বিজিএমইএ ক্রাইসিস কন্ট্রোর রুম খোলা হয়েছিল। এ কারণে এবছর কারখানাগুলোতে তেমন কোন সমস্যা হতে দেখা যায়নি।

তিনি আরও বলেন, ঈদের আগে বেতনভাতা বিষয়ে সমস্যা হতে পারে এরকম আশঙ্কায় ৭০০টি কারখানাকে ক্লোজ মনিটরিং করা হয়। এই প্রতিষ্ঠানগুলোতে বেতনভাতা বিষয়ে সমস্যার ধরন বুঝে সমাধানের উদ্যোগও গ্রহন করা হয়।

তাছাড়া বিজিএমই এর সরাসরি হস্তক্ষেপে ২১টি কারখানার শ্রমিকদের বেতনভাতাদি নিশ্চিত করা হয়েছে। এক্ষেত্রে কারখানার সমস্যার ধরন বুঝে বিজিএমইএ শ্রমিক, মালিক, ফেডাশেন নেতৃবৃন্দ এর সাথে যৌথ আলোচনাপূর্বক মালিকরা যাতে ব্যাংক থেকে ঋন নিয়ে শ্রমিকের বেতন পরিশোধ করতে পারেন, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, এ মূহুর্তে বেতনভাতা পরিশোধ বিষয়ে সমাধান করা হয়নি এরকম একটি কারখানাও নেই।

মঈনউদ্দিন আহমেদ বলেন, কিছু কারখানাতে অসন্তোষ হয়েছে আইন বহির্ভূত ইস্যুতে। তারা ঈদ উপলক্ষ্যে ছুটি প্রদান এবং আগষ্ট মাসের আংশিক অগ্রীম বেতন প্রদান নিয়ে সমস্যা করেছে। যে দু’টি ব্যাপারে আইনগত বাধ্যবাধকতা ছিলো না।

সেইসাথে বেশ কিছু কমপ্লায়েন্ট কারখানা, যেগুলোতে নিবন্ধিত ট্রেড ইউনিয়ন রয়েছে এবং যথাযথভাবে বেতন-ভাতা পরিশোধ করেছে, সেগুলোতে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে। আবার প্রচলিত নিয়মের বাইরে বাড়তি বোনাসের দাবীতে কোন কোন কারখানাতেও শ্রমিকরা সমস্যা করেছে। কিছু ক্ষেত্রে বহিরাগত শ্রমিকনেতাদের উস্কানিও ছিলো। যাই হোক, সকলের সহযোগিতায় শেষ পর্যন্ত সমস্যাগুলোর সুষ্ঠু সমাধান হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিজিএমইএ’র সহ-সভাপতি এস.এম. মান্নান (কচি), সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, পরিচালক জনাব মো. মুনির হোসেন ও পরিচালক আ.ন.ম  সাইফউদ্দীন প্রমুখ।

(এসএএম/ ২০ আগস্ট ২০১৮)