Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 14:12
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারের তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান বারাকা শিকলবাহা পাওয়ার প্লান্টের সঙ্গে পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিএ) করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

গতকাল গতকাল বিদ্যুৎ মন্ত্রণালয়ে দুই পক্ষের মধ্যে এ চুক্তি সম্পন্ন হয়। একই দিনে সরকারের সঙ্গে কোম্পানিটির ইমপ্লিমেন্ট এগ্রিমেন্ট (আইএ) সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, চুক্তি অনুযায়ী সরকার ১৫ বছরের জন্য বারাকা শিকলবাহা থেকে বিদ্যুৎ কিনবে। এলওআই পাওয়ার ৯ মাসের মধ্যে কেন্দ্র নির্মাণ সম্পন্ন এবং উৎপাদনে আসতে হবে। গত পহেলা মার্চ কোম্পানিটি এলওআই পেয়েছে।

সূত্র মতে, বারাকা গ্রুপের একটি কোম্পানি বারাকা শিকলবাহা লিমিটেড। এই কোম্পানিটি ১০৫ মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করবে। ইতোমধ্যে এর অনুমোদন দিয়েছে সরকার। এই কোম্পানিতে ২০ শতাংশ শেয়ারের বিনিয়োগ করবে বারাকা পাওয়ার। আর ৫১ শতাংশের মালিক হবে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। বারাকা পতেঙ্গার ৫১ শতাংশ মালিক বারাকা পাওয়ার লিমিটেড। এ হিসেবে বারাকা শিকলবাহার ৪৬.০১ শতাংশ শেয়ারের মালিক হবে বারাকা পাওয়ার লিমিটেড। নতুন এ কোম্পানিটিকে আগামী ৯ মাসের মধ্যে উৎপাদনে আসার জন্য অনুমোদন দিয়েছে সরকার।

২০১৮ সালের প্রথম দিকে বারাকা শিকাল্বাহার সাথে চুক্তি হয়েছে ২৮ মিলিয়ন ডলারের। এই প্রতিষ্ঠান থেকেও বারাকা পাওয়ার ৩ শতাংশ প্রোফিট মার্জিন থাকবে বলে মনে করছে বারাকা পাওয়ার।

উল্লেখ্য, বারাকা পতেঙ্গা পাওয়া বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওতে আসার জন্য ইতিমধ্যে রোড শো সম্পন্ন করেছে।

(এসএএম/ ২০ আগস্ট ২০১৮)