Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 14:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইকনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি আবু কাওসারের স্ত্রী রাবেয়া বেগম (৪৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত বৃহস্পতিবার সন্ধ্যা পৌঁনে সাতটায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাবেয়া বেগম রাজধানীর লালমাটিয়ার আরব মিশন হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইআরএফ সভাপতি সাইফুল ইসলাম দিলাল ও সাধারণ সম্পাদক এস এম রাশিদুল। ইআরএফ পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে। একইসঙ্গে আবু কাওসার, তার সন্তান ও পরিবারের অন্যান্যরা যেন এ শোক সইবার শক্তি পান সেজন্য দোয়া করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ১৯ আগস্ট ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে রাবেয়া বেগমের ওপেন হার্ট সার্জারি হয়। এরপর ২১ আগস্ট মধ্যরাতে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ২৩ আগস্ট বৃহস্পতিাবর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। ওইদিনই রাত ১১টায় পশ্চিম আগারগাঁও ডি টাইপ অফিসার্স কোয়ার্টার প্রাঙ্গণে তার প্রথম জানাজা হয়। বৃহস্পতিবার রাতেই মরদেহ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটারা গ্রামে নেওয়া হয়। শুক্রবার বাদ জুম্মা দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ২৬ আগস্ট ২০১৮)