Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 05:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় ফ্লোরিডা নগরীর জ্যাকসনভিলে ভিডিও গেমস টুর্নামেন্ট চলাকালে বন্দুক হামলায় তিনজন নিহত ও ১১ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

শেরিফ মাইক উইলিয়ামস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এদের মধ্যে একজন সন্দেহভাজন হামলাকারী। হামলা চালানোর পর সে আত্মহত্যা করে।’

তিনি জানান, সন্দেহভাজন হামলাকারী নাম ডেভিড কাতজ। তিনি মেরিল্যান্ডের বাল্টিমোরের বাসিন্দা।
তিনি আরো বলেন, ‘স্থানীয় দমকল ও উদ্ধারকারী কর্মীরা আহত নয়জনকে হাসপাতালে নিয়ে যায়। এদের কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। এছাড়াও গুলিবিদ্ধ অবস্থায় আরো দু’জন স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন।’

(এমআইআর/ ২৭ আগস্ট ২০১৮)