Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 04:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: মানসম্মত খাবার ও কেবিন ড্রেসিংয়ের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) ‘এক্সিল্যান্ট অন টাইম পারফরমেন্স ইন-২০১৬’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।

আগামী ৪ থেকে ৬ এপ্রিল জার্মানির হামবুর্গ শহরে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।

মালয়েশিয়ান এয়ারলাইন্সের ইন ফ্লাইট অপারেশন বিভাগের প্রধান রহিমা ফারজান আলী বিষয়টি নিশ্চিত করে বিমানের বিএফসিসিকে জানিয়েছেন।

এ বিষয়ে বিএফসিসির ডিজিএম জামাল উদ্দিন তালুকদার বলেন, মানসম্মত খাবার ও কেবিন ড্রেসিংয়ের বিষয়ে বিএফসিসি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিদেশি এয়ারলাইন্স গুলোর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছে।

তিনি জানান, বাংলাদেশ বিমান ছাড়াও মালয়েশিয়ান এয়ারলাইন্স, ক্যাথে প্যাসেফিক ও ড্রাগন এয়ার বিএফসিসি থেকে খাবার নেয়। এছাড়া ১১টি এয়ারলাইন্সকে বিএফসিসি থেকে কেবিন ড্রেসিং সার্ভিস দেয়া হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ পুরস্কার লাভ ও সম্মান প্রমাণ করে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে বিমানের ব্যবসা এবং সেবা উত্তরোত্তর বেড়েছে।

 

(ইউএম/ ৩ এপ্রিল ২০১৭)