Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 13:42
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সিরাজগঞ্জ সদর উপজেলায় ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ের (৪৫) এক বাসযাত্রী নিহত হয়েছে। এতে আরো তিন যাত্রী আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার কড্ডার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনার কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে নলকা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল হামিদ জানান, বাসটি ময়মনসিংহ থেকে বগুড়া যাচ্ছিল। কড্ডার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে চার বাসযাত্রী আহত হয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান বলে জানান আব্দুল হামিদ।

(কেএইচকে / ২৯ আগস্ট ২০১৮)