
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার নরসিংদী বিসিক শিল্পনগরি আমতলায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাশ্ববর্তী কাপাসিয়া উপজেলার খিরাটি গ্রামের আলাউদ্দিন মিয়ার পুত্র মেহেদী হাসান (২২) ও একই এলাকার মৃত কফিল উদ্দিন মিয়ার পুত্র রোমান মিয়া (২৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী এনা পরিবহনের একটিযাত্রীবাহী বাস ঘটনাস্থলে অপর একটি বাসকে ওভার টেকিং করার সময় রিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এসে মোটর সাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে যায় এবং দুই আরোহীই গুরুতর আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার কওে দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের লাশ জেলা হাসপাতালে রয়েছে । সেখান থেকে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
(এসএইচআর/এসএএম/ ২৯ আগস্ট ২০১৮)