Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 14:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী।

শনিবার দুপুরে শহরের সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয়ের অদূরে একটি ঝোপের মধ্যে বিছানার চাদর দিয়ে মোড়ানো অবস্থায় ছেলে নবজাতকের লাশ দেখতে পায় স্থানীয়রা। এসময় অজ্ঞাত নবজাতকের লাশ দেখতে হাজার হাজার নারী-পুরুষ সেখানে ভীড় জমায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ওসমান প্রধান নামে এক ব্যাক্তি জানান, রাস্তার পাশে ঝোপের মধ্যে কে বা কারা নবজাতকের মৃত দেহ ফেলে রেখে যায় তা বলা যাচ্ছেনা। মৃত দেহটি দেখে পুলিশে খবর দিলে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরে  স্থানীয় যুবকদেও সহায়তায় কাউরিয়াপাড়া কবরস্থানে তা দাফনের করা হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুস সালাম ঘঁনার সত্যতা স্বীকার কওে বলেন, ধারনা করা হচ্ছে পরিত্যাক্ত নবজাতকটিকে অবৈধ গর্ভপাত করিয়ে তা মৃত অবস্থায় ওই ঝোপে ফেলে রেখে গেছে।

(এসএইচআর/এসএএম/ ০৩ সেপ্টেম্বর ২০১৮)