Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 13:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। পাশাপাশি ডিসেম্বর মাসের মধ্যে তা অবশ্যই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন গার্মেন্টস শ্রমিকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান।

সোমবার ন্যূনতম মজুরি বোর্ডের চতুর্থ বৈঠকে এই ঘোষণা দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আমিনুল ইসলাম। শ্রমিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফজলুল হক মন্টু এবং শ্রমিক নেতা শামসুন্নাহার ভূঁইয়া। অন্যদিকে মালিক পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান এবং কাজী সাইফুদ্দীন আহমেদ। এছাড়াও নিরপেক্ষ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

মজুরি বোর্ডের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, মালিকপক্ষ ও শ্রমিক পক্ষের বক্তব্য শুনে এবং বিবেচনা করে আমরা আবারও নতুন বৈঠকের তারিখ নির্ধারণ করেছি। আশা করছি চলতি মাসের ১২ তারিখে (১২ সেপ্টেম্বর) পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। আর  সেই বৈঠকে ন্যূনতম মজুরির চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

প্রসঙ্গত, জুলাই মাসের ১৬ তারিখে মজুরি বোর্ডের তৃতীয় বৈঠকে শ্রমিকদের পক্ষ থেকে ১২ হাজার ২০ টাকা ও মালিকপক্ষ থেকে ৬ হাজার ৩শ টাকা ন্যূনতম মজুরি করার প্রস্তাবনা দেওয়া হয়।

(এমআইআর/ ০৩ সেপ্টেম্বর ২০১৮)