Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 06:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: প্রতিষ্ঠার ৫ম বছরে পর্দাপণ করলেও এখনই পুঁজিবাজারে আসছে না সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড। তবে দেশের পুঁজিবাজারে অন্তর্ভুক্ত হতে প্রস্তুত বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান এস এম আমজাদ হোসাইন।

প্রতিষ্ঠার ৫ম বছরে পর্দাপণ উপলক্ষে সোমবার রাজধানীর মতিঝিলে এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এস এম আমজাদ হোসেন বলেন, ২০১০ সালের পর বর্তমানে অনেকটা ভালো অবস্থানে আছে দেশের পুঁজিবাজার। এর আগে দীর্ঘ সময় ধরে নড়বড়ে অবস্থায় ছিল পুঁজিবাজার। তাই ব্যাংক প্রতিষ্ঠার ৩ বছর পার হওয়ার পর পুঁজিবাজারে আসার নিয়ম থাকলেও আমরা তা করতে পারিনি।

এসবিএসির চেয়ারম্যান বলেন, আমরা পুঁজিবাজারে আসার জন্য প্রস্তুত। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে পরামর্শ চেয়েছিলাম। তারা বলেছে, নতুন ব্যাংক হিসেবে আমাদেরকে আরও ৩ বছর সময় নিতে হবে।

প্রসঙ্গত, নতুন ব্যাংকগুলোর অনুমোদনের সময় যে সম্মতিপত্র (এলওআই) দেওয়া হয়েছিল তাতে শর্ত ছিল, কার্যক্রম শুরুর ৩ বছরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হবে। সে হিসেবে প্রতিষ্ঠার ৫ বছরেও শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়নি ৪র্থ প্রজন্মের এ ব্যাংকটি।

(শামীম/ ০৩ এপ্রিল ২০১৭)