Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 04:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

রিফাত কান্তি সেন:  ‘দে-ছুট’ ভ্রমণ সংঘ বাংলাদেশের ভ্রমণ ভিত্তিক জনপ্রিয় এক সংগঠন। দেশের প্রত্যান্তঞ্চল ঘুরে বেড়ানো সংগঠনটি শুধু ঘুরাঘুরিতে সময় কাটান না মাঝে মাঝে বৃক্ষরোপণ সহ নানা সামাজিক কর্মকান্ডে তারা জড়িত। গত ১৫ আগস্ট হতে ২ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের ঐতিহ্যবাহী ভ্রমণ সংগঠন “দে-ছুট” এর উদ্যোগে ঢাকা বিভাগের ত্রিশাল, ধামরাই ও সাভারের প্রত্যন্ত অঞ্চলের গ্রাম গুলোর মাদ্রাসার জমিতে বিভিন্ন ফলজ,কাঠ গাছের চারা বপন করে ২০১৮ সালের বৃক্ষরোপণ কর্মসূচীর ১ম,২য় এবং ৩য় পর্বর উদ্ভোধন করেন “দে-ছুট”ভ্রমণ সংঘ’র প্রধান প্রতিষ্ঠাতা ও চীফ অর্গানাইজার মো.জাভেদ হাকিম।

উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের সুপার অর্গানাইজার মো. মোস্তাক, বেস্ট অর্গানাইজার জসিম উদ্দিন, আরাফাত, আনন্দ টিভির সাংবাদিক সৈয়দ লিংকন, সাংবাদিক সোমেল সরকার, ইফতেখার,মাদ্রাসার মুহতামিমগণ, সাভার বায়তুল ফালাহ মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মতিউর রহমান ( দাঃমাঃ) সহ ছাত্র-শিক্ষক এবং স্থানীয় গ্রামবাসী। বৃক্ষ রোপণে সংগঠনের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘সবুজে হোক সয়লাব-আমাদের প্রিয় বাংলাদেশ।’

“আজকে দেশে গাছ লাগানোর চাইতে কাটার আয়োজন বেশী। সর্বত্র নগরায়নের ছোঁয়া। অথচ আমরা ভাবি না, প্রাকৃতিক সবুজ যদি দিন দিন বিলীন হয়ে যায় তাহলে টিকবে না আমাদের পশুপাখি। হুমকিতে পড়বে মানুষ ও বন্যপ্রাণী। আজকে জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণই হল বৃক্ষরোপণের চাইতে অবাধ নিধন। তাই তিনি তাদের মত অন্যান্য ভ্রমণ সংগঠন গুলোকেও বৃক্ষরোপণে এগিয়ে আসার আহবান জানান মো.জাভেদ হাকিম।”ৎ

জানতে চাইলে মো: জাভেদ হাকিম বিনিয়োগবার্তাকে বলেন, ‘জলবায়ু পরিবর্তনে গাছের উপর যে প্রভাব রয়েছে এটা আমাদের উপলদ্ধি করতে হবে। আমরা যে হারে গাছ কেটে মহোৎসব করছি এটি সত্যি কাম্য নয়।বেশী বেশী গাছ লাগাতে হবে,কেননা গাছই কিন্তু আমাদের বাঁচিয়ে রেখেছে।’ দেশের দুর্গম এলাকা গুলোতে ঘুরে বেড়িয়েছি আমি।যে হারে গাছ কেটে পরিবেশের উপর প্রভাব ফেলছে এটি একদিন আমাদের দেশের পরিবেশকে সংকটের মুখে ফেলবে, বিষয়টি নিয়ে কথা বলেন মি. জাবেদ হাকিম।তিনি জানান এই দেশে যত গুলো ভ্রমণ সংগঠন সহ অন্যান্য সংগঠন রয়েছে তারা সবাই যদি প্রতি মৌসুমে অন্তত ৫০ টি করে গাছের চারাও রোপণ করেন তাহলে এই দেশ ঠিকই আবারো সবুজ শ্যামল বাংলায় পরিণত হবে ইনশাআল্লাহ।’

(জেএইচ/ এসএএম/ ০৪ সেপ্টেম্বর ২০১৮)