Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 19:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর শিবপুরের নাঈম আহম্মেদ সরকার (১৬)  নামে এক স্কুল ছাত্রের বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার চক্রধা ইউনিয়নের বিলসরণ এলাকার কয়রা নদী থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।  নিহত নাঈম আহম্মেদ সরকার ওই এলাকার আব্দুল বাছেদ সরকারের পুত্র এবং সে দড়িপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার রাতের বেলা বিলশরন গ্রামের নিজ বাড়ির পাশে একটি গানের অনুষ্ঠান উপভোগ করতে বাড়ি থেকে বের হয় নাঈম। পরে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার খোঁজ পাননি। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন গ্রামের কয়রা নদীতে বস্তাবন্দি লাশ ভেসে উঠতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ অর্ধগলিত বস্তাবন্দি লাশটি উদ্ধার করলে পরিবারের সদস্যরা লাশটি স্কুলছাত্র নাঈম আহমেদ সরকারের বলে শনাক্ত করেন।

নরসিংদী শিবপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার  সত্যতা স্বীকার করে বলেন, নিখোঁজের দিন রাতের কোন এক সময় তাকে হত্যা করে কয়রা নদীতে ফেলে দেওয়া হয়। আমরা তার হত্যা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করতেছি। এঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়ে।

(এসএইচআর/এসএএম/ ০৪ সেপ্টেম্বর ২০১৮)