Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jul 2026 01:12
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: মাশরাফি-সাকিবদের নতুন স্পন্সর হিসেবে চুক্তি করছে বহুজাতিক প্রতিষ্ঠান ‘ইউনিলিভার’। আসন্ন এশিয়া কাপসহ দীর্ঘমেয়াদেই বাংলাদেশ জাতীয় দলের সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে তারা।

বৃহস্পতিবার সকাল থেকেই মিরপুরের শেরে বাংলায় সংবাদ মাধ্যমের আনাগোনা শুরু। অপেক্ষা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের। বেলা সাড়ে বারোটায় এশিয়া কাপের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও নানাবিদ কারণে সময়মতো শুরু করা যায়নি এই সম্মেলন।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরী সুজনএ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত মাসের শেষদিকে হুট করেই বাংলাদেশ দলের স্পন্সরশীপ বাতিল করে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ‘রবি’। জাতীয় দলের ক্রিকেটাররা অন্য মোবাইল সেবাদান প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ থাকাসহ বেশ কয়েকটি কারণ দেখিয়ে নিজেদের সরিয়ে নিয়েছিল রবি।

(কেএইচকে / ৬ সেপ্টেম্বর ২০১৮)