
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এবং মিউনিক রি ফাউন্ডেশন এর মধ্যে গত ৫ই সেপ্টেম্বর, ২০১৮ তারিখে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েনের সম্মেলন কক্ষে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
২০১৯ সালে নভেম্বর ৪-৮ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য ১৫তম আর্ন্তজাতিক ক্ষুদ্র বীমা বিষয়ক সম্মেলন ঢাকায় অনুষ্ঠানের ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয় সংগঠন দুটি।
বিআইএর পক্ষে প্রথম ভাইস প্রেসিডেন্ট প্রফেসর রুবিনা হামিদ ও ভাইস প্রেসিডেন্ট একেএম মনিরুল হক এবং মিউনিক রি ফাউন্ডেশন এর পক্ষে ভাইস চেয়ারম্যান ডার্ক রিইনহার্ড চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য সর্ব নুরুল আলম চৌধুরী; মোঃ ইসহাক আলী খান পান্না; মোঃ আবুল হাসেম; ফারজানা চৌধুরী; ইমাম শাহিন এবং সেক্রেটারী জেনারেল মহাসচিব নিশীথ কুমার সরকার। এছাড়াও বিআইএ-এর সেমিনার ওয়ার্কসপ সাব-কমিটির আহবায়ক কাজী মোঃ মোরতুজা আলী; নন-লাইফ ও লাইফ টেকনিক্যাল সাব-কমিটির আহবায়ক যথাক্রমে রুপালী ইন্স্যুরেন্স কোম্পানী ব্যবস্থাপনা পরিচালক পি কে রায়, এফসিএ; প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জালালুল আজিম এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ)সাবেক সদস্য সুলতান-উল-আবেদিন মোল্লা উপস্থিত ছিলেন।
(এসএএম/ ০৮ সেপ্টেম্বর ২০১৮)