Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 13:39
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বিদ্যুৎ উৎপাদনে সরকারের সফলতা জনগনের সামনে তুলে ধরতে রঙিন আলোয় রাঙিয়ে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো জমকালো আলোক উৎসব।  দেশে বর্তমানে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ২০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাওয়ার অর্জনকে স্মরণীয় করে রাখতে এ আলোক উৎসবের আয়োজন করা হয়।

শুক্রবার সন্ধ্যায় আলোর ঝলকানিতে উজ্জ্বল হয়ে ওঠে হাতিরঝিল। হাতিরঝিল ছাড়াও সদরঘাট ও বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ উৎসবের আয়োজন করা হয়।

বর্ণিল আলোক উৎসবের আয়োজন করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

‘অনির্বাণ আগামী’ শীর্ষক তিন দিনব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের দ্বিতীয় দিনে হাতিরঝিলে অনুষ্ঠিত হলো জমকালো আলোক উৎসব।  লেজার শো-এর মাধ্যমে উৎসবে ১৯৭১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিদ্যুতের অবস্থা তুলে ধরা হয়। এরপর শুরু হওয়া বর্ণিল আতশবাজিতে ঝিকমিক করে রাতের আকাশ।

আয়োজকরা জানান, বড় এ সাফল্য দেশের মানুষকে জানানোর জন্যই এ আয়োজন। এছাড়া সরকারি ছুটির দিনে হাতিরঝিলে অনেক দর্শণার্থী বেড়াতে আসেন। তাদের আনন্দ দেওয়া এ আলোক উৎসবের অন্যতম লক্ষ্য।

আলোক উৎসবটি উপভোগ করতে দর্শণার্থীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। জমকালো আতশবাজি উৎসবের পাশাপাশি লেজার শোয়ে একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বিজয়, জাতীয় নেতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়। হাতিরঝিলের পুলিশ প্লাজায় এ উৎসবের উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

(কেএইচকে/ ০৮ সেপ্টেম্বর ২০১৮)