Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 15:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ  করেছে জেলা বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে নরসিংদী শহরের ভেলানগর জেলখানা মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, যুগ্ম সম্পাদক হারণ অর রশিদ, আকবর হোসেন, যুববিষয়ক সম্পাদক আলমগীর হাবীব, নরসিংদী শহর বিএনপির  সাধারণ সম্পাদক ফারুখ ভূইয়া, রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় খায়রুল কবির খোকন তার বক্তব্যে বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে বর্তমান আওয়ামী লীগ সরকার নির্বাচন করার যে নীল নকসা তৈরী করেছে তা কোন অবস্থাতে করতে দেওয়া হবেনা। খালেদা জিয়ার মুক্তি’র ছাড়া এ দেশে কোন নির্বাচন হবে না। খালেদা জিয়াকে কারাগারে রেখে একতরফা নির্বাচনের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ তা কোন অবস্থায় মেনে নিবেনা এদেশের সাধারণ মানুষ।

তিনি আরো বলেন, ক্ষতাশীনদের পায়ের তলা থেকে মাটি সেরে গেছে। তার বুঝতে পেরেছে বিএনপি নির্বাচনে এলে তাদের নিশ্চিত ভরাডুবি হবে। তারা ক্ষমতাচুর্ত্য হবে। তাই বিএনপি যাতে নির্বাচনে না আসে তার জন্য বিভিন্ন কুট-কৌশল চালিয়ে যাচ্ছে। আন্দোলনের মাধ্যমে আমরা তাদের সকল ষড়যন্ত্রে জবাব দিব। মামলা হামলা দিয়ে আর দাবিয়ে রাখা যাবেনা। আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।

এর আগে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে এসে জড়ো হয় নেতা কর্মীরা । পরে সেখান থেকে খায়রুল কবির খোকনের নেতৃত্বে একটি বিশাল মিছিল জেলাখানা মোড়ের দিকে আসার পথে পুলিশ বাধা দেয় । মিছিলটিকে ঢাকা-সিলেট মহাসড়কে উঠতে না দিয়ে মা জেনারেল হাসপাতালের সামনে ব্যারিকেট দিয়ে রাখে। পরে সেখানেই বিক্ষোভ সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা।

(এসএইচআর/এসএএম/ ০৯ সেপ্টেম্বর ২০১৮)