Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 13:55
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সোমবার দলটির পক্ষ থেকে সারাদেশে মানববন্ধন পালন করা হবে।

কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।

এদিকে এই কর্মসূচি পালনের জন্য গতকাল (রোববার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মৌখিক অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, রোববার দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নাল আবদীন ফারকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটান পুলিশের কার্যালয়ে যান। তাদেরকে পুলিশ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের জন্য মৌখিকভাবে অনুমতি প্রদান করেছেন।

এই কর্মসূচি পালনের পর আগামী বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অথবা মহানগর নাট্যমঞ্চে অনশন কর্মসূচি পালন করবে দলটি।
বিএনপির সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পর্যায়ক্রমে দলটি আরও কর্মসূচি দেবে। দলটির লক্ষ্য নির্বাচনের আগে খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিতে স্বল্পমেয়াদী আন্দোলন গড়ে তোলা।

(এমআইআর/ ১০ সেপ্টেম্বর ২০১৮)