Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 30 Jul 2026 21:58
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও নিঃর্শত মুক্তির দাবিতে নরসিংদীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে সোমবার বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের চিনিশপুরস্থ অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।

নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সুলতান উদ্দিন মোল্লার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, জেলা বিএনপির প্রচার সম্পাদক শাজাহান মল্লিক, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু, যুব বিষয়ক সম্পাদক আলমগীর হাবীব, রায়পুরা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রহমান খোকন, মৎসজীবি দলের সভাপতি হাবিবুর রহমান মিলন, যুবদলের সহ-সভাপতি শাহেন শানু , জেলা স্বেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার শামস কেনেডি প্রমূখ।

উল্লেখ্য মানববন্ধন কর্মসূচির নির্ধারিত স্থান নরসিংদী প্রেসক্লাবের সামনে দেওয়া হলেও জেলা পুলিশ প্রশাসন সেখানে অনুমতি না দেওয়ায় বাধ্য হয়ে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে।

(এসএইচআর/এসএএম/ ১০ সেপ্টেম্বর ২০১৮)