
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুণকে উষ্ণ সংবর্ধণায় সংবর্ধিত করলেন স্থানীয় যুবলীগ নেতৃবৃন্দ।
বুধবার সন্ধ্যায় উপজেলার প্রত্যন্ত অঞ্চল মহেষপুর ইউনিয়নের কুড়াইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধণা প্রদান করেন ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ।
মহেষপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য লীল মিয়া মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড. ইউনুছ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান, সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডের সভাপতি অহিদুজ্জামান পলাশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি জিয়াউর রহমান মিশু, মহেষপুর ইউনিষন আ’লীগের সহ সভাপতি বাচ্চু মোল্লা, জেলা যুবলীগ নেতা রেজাউল করিম রোমান প্রমুখ।
সংবর্ধিত বাংলাদেশ যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুণ তার বক্তব্যে বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনার জন্য সকলের কাছে ভোট প্রার্থণা করেন। তিনি বলেন, বর্তমানে দেশে উন্নয়নের যে ধারা বইছে তা সরকার পরিবর্তনের সাথে সাথে নষ্ট হয়ে যাবে। তাই তা ধরে রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।
(এসএইচআর/এসএএম/ ১৩ সেপ্টেম্বর ২০১৮)