Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 21:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণ ফোন লিমিটেড বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে সমাপ্ত অর্থবছরের ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ৩০ জুন, ২০১৮ অর্ধবার্ষিকের জন্য শেয়ারহোল্ডারদের অভ্যন্তরীণ (ইন্টারিম) ক্যাশ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, বিনিয়োগকারীদের জন্য ২০১৮ বছরের অর্ধবার্ষিকের জন্য শেয়ারহোল্ডারদের অভ্যন্তরীণ (ইন্টারিম) ১২৫ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। গ্রামীণ ফোন জানায়, জানুয়ারি থেকে ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্ধবার্ষিকের প্রকৃত মুনাফার ৯৮ শতাংশ শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড হিসেবে দেওয়া হয়। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২.৭৪ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১০.৭২ টাকা। এছাড়া শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩০.৭৩ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ২৬.৫৯ টাকা। শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২০.৩০ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ২৩.২৩ টাকা।

(এমআইআর/ ১৭ সেপ্টেম্বর ২০১৮)