Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 30 Jul 2026 22:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে এসিআই মটরসের উদ্যোগে সোনালীকা-ডে বার্ষিক সার্ভিসিং ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রোববার নরসিংদী সদর উপজেলার পাচঁদোনার বষন্তপুর এলাকার বালুর মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানে ট্রাক্টর মালিক ও চালকদের সাথে মত বিনিময়, ট্রাক্টর  তথ্য সেবা, এসি আই মটরসের কৃষি পন্য প্রদর্শণ,  ট্রাক্টর মালিক ও চালকদের স্বাস্থ্য সেবা, বিনা মূল্যে ওষুদ বিতরন, র‌্যাফেল ড্র, সোনালীকা এক্সপাট ঘোষনা, সনদপত্র  এবং পুরস্কার বিতরন  করা হয়।

এবছর নরসিংদী জেলায় সোনালীকা এক্সপাট হিসেবে মো: গেনু মিয়ার নাম ঘোষনা  করা হয়। পরে তাকে সদনপত্র ও বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

প্রদর্শিত কৃষি পণ্যের মধ্যে ছিল ট্রাক্টর, ইয়ামাহা মটর সাইকেল,রিপার, পাওয়ার টিলার, মিক্সার মিশিন ও হারভেষ্টার।

মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসি আই মটরসের জেলারেল ম্যানেজার জাকির হোসেন, এসি আই মটরসের নরসিংদী অঞ্চলের ডিলার আব্দুল বাছেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাচঁদোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এসিআই মটরসের রিজোনাল সেলস ম্যানেজার  প্রশান্ত কুমার সাহা, এসিআই মটরসের নরসিংদী অঞ্চলের মার্কেটিং ম্যানেজার আরিফুজ্জামান পলাশ, সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়র রিয়াদ হোসেন ও  মার্কেটিং অফিসার সুধির চন্দ্র মজুমদার।

দিনব্যাপী অনুষ্ঠানে ৩টি বিষয়ের উপর ১২ জন ট্রাক্টর মালিক ও  ডাইভারসহ ১৩ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও এসি আই মটরসের ১৪ জন টেকনিকেল সার্ভিসিংম্যান দ্বারা প্রায় একশত ট্রাক্টরের বিনা সার্ভিসিং দেওয়া হয়।

উল্লেখ্য, এসিআই মটরস দেশের ৬৪টি জেলায় প্রতিবছর দুইবার এ অনুষ্ঠানের আয়োজন করে।

(এসএইচআর/ এসএএম/ ১৭ সেপ্টেম্বর ২০১৮)