Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 00:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  শুদ্ধাচার চর্চায় ব্যাংক ও সরকারি দফতরগুলোর পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারাও পুরস্কার পাবেন।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি  প্রজ্ঞাপন জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে,  শুদ্ধাচার চর্চায় সরকারের কার্যক্রমের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর অধীনে লাইসেন্সপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠানসমূহেও শুদ্ধাচার কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে  ‘শুদ্ধাচার পুরস্কার দেওয়া নীতিমালা’ প্রণয়ন করা হয়েছে।

এ নীতিমালা অনুসরণে আপনাদের প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় প্রণোদিত করণের লক্ষ্যে ২০১৮ সাল থেকে প্রতিবছর এ পুরস্কার দিতে হবে।

এর আগে, শুদ্ধাচার কর্ম পরিকল্পনার অংশ হিসেবে ব্যাংকসমূহের কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কার দেওয়ার উদ্দেশে ‘শুদ্ধাচার পুরস্কার দেওয়া নীতিমালা’ প্রণয়ন করেছে। এই নীতিমালা অনুসরণ করে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা শুদ্ধাচার চর্চা করলে প্রতি ইংরেজি পঞ্জিকাবর্ষে (২০১৮ সাল থেকে) পুরস্কার দেওয়া হবে।

সোনার বাংলা গড়ার প্রত্যয়ে  ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ ২০১২ সালে মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন হয়। সব মন্ত্রণালয়, বিভাগ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে শুদ্ধাচার বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে। এসব প্রতিষ্ঠান কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে। আর পরিকল্পনায় পুরস্কার দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

(এসএএম/ ১৯ সেপ্টেম্বর ২০১৮)