Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 16:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার দুই আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এবং সানাউল্লাহ মিয়া কারাগারে ঢুকেছেন।

বুধবার বিকেল ৪টা ১০ মিনিটে তারা নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে প্রবেশ করেন।

এর আগে বুধবার সকালে দুই আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের ভেতরে যাওয়ার অনুমতি দেয় জেল কর্তৃপক্ষ। ২০ সেপ্টেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারের তারিখ রয়েছে। আগের তারিখে খালেদা আসতে অসম্মতি জানান। খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও কাস্টডির ধারণা নিতে তার সঙ্গে দেখা করার আবেদন করেন এ দুই আইনজীবী।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে কারা কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় কারা ফটক থেকে ফিরে যান ওই দুই আইনজীবী।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে বন্দী রয়েছেন।

(এমআইআর/ ১৯ সেপ্টেম্বর ২০১৮)