Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 01:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ২১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৬৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ বছর ২৩৮৩টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩৫,৭২৬জন।

বুধবার ঢাবি’র এক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয় , পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে।

ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের ধফসরংংরড়হ.বরং.ফঁ.ধপ.নফ ওয়েবসাইট থেকে জানা যাবে।

(এমআইআর/ ২০ সেপ্টেম্বর ২০১৮)