
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: অত্যন্ত উৎসব ও জাঁক-জমক পূর্ণভাবে বর্ষসেরা সাংবাদিক পুরস্কার-২০১৬ সম্পন্ন করেছে দেশের আবাসন খাতের ব্যবসায়িদের বড় সংগঠন রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
অনুষ্ঠানে প্রিন্ট এবং ইলেকট্রনিক এই দুই মাধ্যমের ৫ জন করে মোট ১০ জন সাংবাদিক এবং ১৪ জন ভিডিও সাংবাদিকদের এই পুরস্কার দেয়া হয়। ইলেকট্রনিক ও প্রিন্ট ক্যাটাগরিতে প্রথম পুরস্কার হিসেবে প্রত্যেককে সম্মাননা দেয়া হয় দুই লাখ টাকা। একই সাথে ক্রেস্ট প্রদান করা হয়। ২য় এবং ৩য় পুরস্কার প্রাপ্তদের প্রদান করা হয় যথাক্রমে এক লাখ এবং ৭৫ হাজার টাকা। ৩ জন অভিজ্ঞ সাংবাদিকের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড প্রচারিত সংবাদের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীর নাম নির্ধারণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আবাসন খাতের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। ধারাবাহিকভাবে সাংবাদিক পুরস্কারের আয়োজন করায় তিনি রিহ্যাবের প্রসংসা করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রেস এ্যান্ড মিডিয়া কমিটির চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী (শাওন), এমপি আবাসন খাতের অত্যাধিক রেজিস্ট্রেশন ব্যয়সহ নানা সমস্যা এবং সম্ভবনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন। তিনি বলেন, রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যমকে শক্তিশালী কিংবা পেশাগত দায়িত্ব পালনে সুযোগ ও সহযোগিতা করা রাষ্ট্রের অন্যতম কর্তব্য। সাংবাদিকরা লেখনির মাধ্যমে অনেক অজানা তথ্য জনসম্মুখে প্রকাশ করে আলোকিত সমাজ এবং রাষ্ট্র গঠনে শিক্ষকের ভূমিকা পালন করে থাকেন বলেও মন্তব্য করেন রিহ্যাব প্রেসিডেন্ট।
অনুষ্ঠানে স্বাগত ব
ক্তব্য দেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন রিহ্যাব পরিচালক ও প্রেস এ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির কো চেয়ারম্যান-২ কামাল মাহমুদ।
পরবর্তীতে গৃহায়ন ও গণপূর্ত
মন্ত্রী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে রিহ্যাবের বোর্ড অব ডিরেক্টরস এর ডিরেক্টর ছাড়া প্রেস এ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজয়ীদের নামের তালিকা:
প্রিন্ট মিডিয়ার বিজয়ী সাংবাদিকরা হলেন- ১। সানাউল্লাহ সাকিব, স্টাফ রিপোর্টার, দৈনিক প্রথম আলো ২. মিরাজ শামস, স্টাফ রিপোর্টার, দৈনিক সমকাল ৩. এম এম মাসুদ, স্টাফ রিপোর্টার, দৈনিক মানবজমিন, ৪. গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার, দৈনিক আমাদের সময়, ৫. মরিয়ম সেজুতি, স্টাফ রিপোর্টার, দৈনিক ভোরের কাগজ।
ইলেকট্রনিক মিডিয়ার বিজয়ী সাংবাদিকরা হলেন– ১. হিরযুন মিরা, স্টাফ রিপোর্টার, মাছরাঙ্গা টিভি ২. হাসানুল শাওন, সিনিয়র স্টাফ রিপোর্টার, এনটিভি ৩. জাহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, একাত্তর টিভি, ৪. তানজিলা নিঝুম, স্টাফ রিপোর্টার, মোহনা টিভি ৫. সানবীর রূপল, স্টাফ রিপোর্টার, সময় টিভি।
ভিডিও জার্নালিস্টরা হলেন– ১. মামুন হোসেন, ক্যামেরাম্যান, চ্যানেল আই ২. আকাশ ইসলাম, ক্যামেরাম্যান, এটিএন বাংলা, ৩. রাসেল আহমেদ, ক্যামেরাম্যান, এটিএন নিউজ ৪. রোমেল, ক্যামেরাম্যান, জিটিভি ৫. মঞ্জুর আহমেদ, সিনিয়র ক্যামেরাম্যান, সময় টিভি ৬.সি এম মনির হোসেন, সিনিয়র ক্যামেরাম্যান, এস এ টিভি ৭. রিপন,
ক্যামেরাম্যান, নিউজ ২৪ ৮. কালাম, ক্যামেরাম্যান, বাংলা টিভি, ৯. সাগর, ক্যামেরাম্যান, মাই টিভি ১০.মিলন, ক্যামেরাম্যান, এনটিভি ১১. সামীর আহমেদ, ডেপুটি ক্যামেরাম্যান, এশিয়ান টিভি ১২. ইসমাইল হোসেন পলাশ, ক্যামেরাম্যান, বাংলাভিশন, ১৩. আবুল কালাম আজাদ, সিনিয়র ক্যামেরাম্যান, একাত্তর টিভি ১৪. সায়মন, ক্যামেরাম্যান, আরটিভি।
(এসএএম/ ২০ সেপ্টেম্বর ২০১৮)