Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 14:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: কুটির, মাইক্রো ও ক্ষুদ্র খাতের নারী উদ্যোক্তাদের জন্য প্রদত্ত পুনঅর্থায়ন পুনঃঅর্থায়ন তহবিলের ঋণের সুদহার কমিয়ে সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতদিন নারী উদ্যোক্তাদের ঋণের সুদহার ছিল ১০ শতাংশ।

সোমবার এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ।

সার্কুলারে বলা হয়েছে, ব্যবসা-বাণিজ্য ও উৎপাদনশীল শিল্প খাতে নারী উদ্যোক্তাদেরকে অধিকহারে উৎসাহিত করতে বিদ্যমান ঋণ বাজার পরিস্থিতি বিবেচনা করে তহবিলের সর্বোচ্চ সুদ হার পুননির্ধারণ করা হলো। বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত ‘স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঅর্থায়ণ স্কিম’, কৃষিজাতপণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য মফস্বলভিত্তিক শিল্প স্থাপনে পুনঅর্থায়ন স্কীম এবং কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় নারীরা ঋণ সুবিধা পেয়ে থাকেন।

আরও বলা হয়েছে, এই তহবিল তিনটি থেকে অর্থ নিয়ে নারী উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণের ক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সুদ হার ৯ শতাংশে সীমিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। নারীদের ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংক রেট + ৪ শতাংশ সুদ নেওয়া যাবে। আগে ছিল ব্যাংক রেট + ৫ শতাংশ সুদ। বর্তমানে ব্যাংক রেট ৫ শতাংশ। অর্থাৎ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ওই তহবিলের আওতায় কেন্দ্রীয় ব্যাংক থেকে ৫ শতাংশ সুদে ঋণ নিয়ে ৯ শতাংশ নারী উদ্যোক্তাদের মাঝে বিতরণ করতে হবে।

উল্লেখ, ব্যবসা বাণিজ্যে নারীদের অংশগ্রহণ বাড়াতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ বিভিন্ন মহল থেকে নারী উদ্যোক্তাদের ঋণের সুদহার এক অংকে(সিঙ্গেল ডিজিট) নামিয়ে আনার দাবি ছিল দীর্ঘদিনের।

 

(ইউএম/ ৪ এপ্রিল ২০১৭)