
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: করিমন-নসিমনের পরিবর্তে রাজধানীর রাস্তায় নামছে টাটার তৈরী হাইওয়ে মিনি।
বিআরটিএ অনুমোদিত ছয় চাকা বিশিষ্ট ছোট্ট এ বাসটিতে রয়েছে ২০টি আরামদায়ক আসন।
সম্প্রতি ঢাকার নিকুঞ্জে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে হাইওয়ে মিনি বাসের শুভ উদ্বোধন করে নিটল মটরস লিমিটেড। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ ও টাটা মটরসের কমার্শিয়াল ভেহিকল এর ইন্টারন্যাশনাল বিজনেস প্রধান রুদ্র রুপ মৈত্র।
বিপণন কর্মকর্তারা জানান, মিনিবাসটি নগদে ও কিস্তিতে কেনার সুযোগ রয়েছে।
সম্প্রতি করিমন-নসিমন, লেগুনা, হিউম্যান হলার নিষিদ্ধ করায় গণপরিবহনের সঙ্কট প্রকট আকার ধারন করে। পরিবেশ বান্ধব এ যান সে সঙ্কট পূরণে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
(জেএইচ/ এসএএম/ ২৪ সেপ্টেম্বর ২০১৮)