Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 15:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক:বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গত রাতে এশিয়া কাপের ১৪তম আসরে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানে ২ উইকেট নেন ম্যাশ। এই ম্যাচের মাধ্যমে প্রথম বাংলাদেশী হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২৫০ উইকেট শিকারের কীর্তি গড়েন টাইগার নেতা। নিজের ১৯৪তম ম্যাচে এ মাইলফলক স্পর্শ করেন মাশরাফি।

২০০১ সালে ওয়ানডে অভিষেক হওয়া মাশরাফি বাংলাদেশের জার্সি গায়ে ২৪৯ উইকেট শিকার করেন। অন্য একটি এশিয়া একাদশের হয়ে। দেশের পক্ষে ছাড়াও এশিয়া একাদশের হয়ে ক্যারিয়ারে দু’টি ম্যাচ খেলেছেন তিনি। ঐ দু’ম্যাচ থেকে এক উইকেট নেন মাশরাফি। ফলে ওয়ানডে ফরম্যাটে তার সর্বমোট শিকার ২৫০টি।

মাশরাফির পর বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ শিকারী অলরাউন্ডার সাকিব আল হাসানের। ১৯২ ম্যাচে ২৪৪টি উইকেট নেন তিনি। জাতীয় দলের বাইরে অন্য কোন ম্যাচ খেলেননি সাকিব।

(এমআইআর/ ২৪ সেপ্টেম্বর ২০১৮)