
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সিএমও এশিয়া’র সেরা ব্র্যান্ড লিডারশীপ এর স্বীকৃতি পেয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ।
সম্প্রতি রাজধানীর রেডিসন হোটেলে সিএমও এশিয়া পক্ষ থেকে বাংলাদেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরষ্কৃত করা হয়। লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহি রাজেশ সুরানা, মার্কেটিং এবং কমর্শিয়াল ট্রান্সফরমেশন ডিরেক্টর এম আসিফ ভূঁইঞা এবং হেড অব মার্কেটিং স্ট্র্যাটেজি, ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন সৈয়দ নাঈমুল আবেদীন কোম্পানির পক্ষে এই স্বীকৃতি গ্রহন করেন।
প্রতি বছর প্রতিষ্ঠানগুলোর ব্র্যান্ড ও মার্কেটিং এ অনন্য অবদানের জন্য এই স্বীকৃতি দিয়ে থাকে সিএমও এশিয়া।
বিভিন্ন ক্যাটাগরিতে স্বীকৃতি প্রদান করলেও ব্র্যান্ড লিডারশীপ অ্যাওয়ার্ড এর স্বীকৃুত লাভ করায় লাফার্জহোলসিম বাংলাদেশের সকল সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কোম্পানির সিইও রাজেশ সুরানা। তিনি জানান, এই ক্যাটাগরিতে স্বীকৃতি পাওয়া অনেক বেশি সম্মানের। ব্যবসায় কোম্পানির অবদান, অর্জন, ভিতরে এবং বাইরে বিশ্বাসযোগ্যতা প্রতিটি মাপকাঠিতে সেরা প্রমানিত হলেই মিলে এই স্বীকৃতি। বিজ্ঞপ্তি।
(এসএএম/ ২৪ সেপ্টেম্বর ২০১৮)