Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 23:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: উন্নত গ্রাহক সেবা ব্যবস্থাপনা সংক্রান্ত এক চুক্তি সম্পন্ন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

২৪ সেপ্টেম্বর ২০১৮ সোমবার রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম এর উপস্থিতিতে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমদ চৌধুরী ও জেনেক্স ইনফোসিস লিমিটেড এর চিফ এক্সিকিউটিভ অফিসার প্রিন্স মজুমদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের কন্ট্যাক্ট সেন্টারের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করবে জেনেক্স ইনফোসিস লিমিটেড।

এসময় ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী ও মুহাম্মদ কায়সার আলী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল জব্বার, তাহের আহমেদ ও মো. ওবায়দুল হক, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএফএম কামাল উদ্দিন, জেনেক্স ইনফোসিস এর চিফ অপারেটিং অফিসার তানভীর মোসাদ্দেক, ভাইস প্রেসিডেন্ট দীপ্ত ঘোষাল, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাঈদ আহমেদ ও বিজনেস রিলেশনশিপ ম্যানেজার ফাতিমা খানমসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ২৪ সেপ্টেম্বর ২০১৮)