Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 11:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীতে শুরু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্যুরিজম ফেস্ট-২০১৮।

২৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে শুরু হবে  ৩ দিনব্যাপী এ মেলা।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় এবং এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ-এটিজেএফবি’র আয়োজনে অনুষ্ঠিত হবে এ মেলা।

উৎসবস্থলে প্রতিদিন সকাল ১০টা থেকে পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ তাদের পণ্য ও সেবাসমূহ প্রদর্শন করবে। ২৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক। এছাড়া ২৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।

উৎসবকে কেন্দ্র করে প্রতিদিন বিকেল ৫টায় রয়েছে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আদিবাসী ও ফোক নৃত্যের পাশাপাশি থাকছে লালন, বাউল ও জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের পরিবেশনা।

৩ দিনব্যাপি এ উৎসবে টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ার লাইন্স, পাওয়ার্ড বাই ইউএস বাংলা এয়ারলাইন্স। সহ-পৃষ্ঠপোষক হিসেবে থাকছে নভোএয়ার, রংধনু গ্রুপ, রিজেন্ট এয়ারওয়েজ ও দ্যা ওয়ে ঢাকা। এছাড়া ফেস্টিভ্যালে ফুড পার্টনার ওয়েল ফুড ও মিডিয়া পার্টনার ডিবিসি নিউজ। ট্যুরিজম ফেস্ট ২০১৮-এ সহযোগী পার্টনার বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, টোয়াব ও আটাব।

(এসএএম/ ২৪ সেপ্টেম্বর ২০১৮)