Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 17:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

মুন্সীগঞ্জ প্রতিনিধি,বিনিয়োগবার্তা: মুন্সিগঞ্জে মঙ্গলবার রাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ১১ মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল মালেক। তার বাড়ি সদরের দক্ষিন ইসলামপুর এলাকায়।

র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার মোহিতুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে মিরকাদিম পৌরসভার নগর কসবা এলাকায় তাদের টহল টিমের সঙ্গে একদল মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধ হয়।এসময় ঘটনাস্থল থেকে আব্দুল মালেকের মৃতদেহ ও বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ৮০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।নিহতের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(জেএইচ/২৬ সেপ্টেম্বর ২০১৮)