Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 12:12
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  বরিশালে নতুন শাখা চালু করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত আর্থিক খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড।

১০৮, নর্থ আনামি লেনের “সাগরিকা” ভবনের তৃতীয় তলায় গতকাল বুধবার শাখাটির উদ্বোধন করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মো: নাসির উদ্দিন চৌধুরী।

সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও শাহিদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল, কালাইয়া, পটুয়াখালীর প্রতিষ্ঠাতা এ.এস.এম. ফিরোজ আলম, কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ.জেড.এম. আকরামুল হক, স্বতন্ত্র পরিচালক শফিউর রহমান চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক আবদুল হামিদ মিয়া এসময় উপস্থিত ছিলেন। বরিশাল শাখার ব্যবস্থাপক ও এসএভিপি মো: আবদুল আওয়াল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোম্পানি সচিব ও এসভিপি সুভাস চন্দ্র সাহা।

(এসএএম/ ২৭ সেপ্টেম্বর ২০১৮)