Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 22:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অগ্রণী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম প্রেস ক্লাব শাখার ব্যবস্থাপক এবং এটুআই প্রোগ্রামের ‘কৃষি ও পল্লীঋণ সহজীকরণ’ শীর্ষক প্রকল্পের পরিচালক মো. জসিম উদ্দিন সম্প্রতি ‘ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০১৮’ অর্জন করেন।

অগ্রণী ব্যাংকের বোর্ডরুমে ব্যাংকের ইনোভেশন টিমের মাধ্যমে চেয়ারম্যান ড. জায়েদ বখতের কাছে অ্যাওয়ার্ডটি হস্তান্তর করা হয়।

ব্যাংকের পরিচালক শামীম আহসান, মো. আশিকুল হক চৌধুরী ও আনসার আলী খান, এমডি ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রাথমিকভাবে বাছাইকৃত ২১৩টি ইনোভেশন আইডিয়ার মধ্যে ‘সিমপ্লিফিকেশন অব কৃষি অ্যান্ড পল্লী লোন’ শীর্ষক প্রকল্পটি গভর্নমেন্ট অ্যান্ড সিটিজেন এনগেজমেন্ট ক্যাটাগরিতে প্রথম স্থান ও অন্যান্য ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করে। কৃষকের ঋণ সুবিধা ও লিড ব্যাংকিং কার্যক্রম সহজীকরণে অগ্রণী ব্যাংক লিমিটেড ও এটুআইয়ের যৌথ উদ্ভাবনী প্রকল্প হিসেবে ২০১৭ সালের মে মাসে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রকল্পটির কার্যক্রম শুরু হয়।

(এএইচএন / ২৭ সেপ্টেম্বর ২০১৮ )