Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 07:46
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইন্দোনেশিয়ায় ৭.৫ মাত্রার ভূমিকম্পে সৃষ্ট সুনামির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাাঁড়িয়েছে ৩৮০ জনে।এছাড়া আহতের সংখ্যা ৫৪০ জনে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স ও বিবিসি।

খবরে বলা হয়েছে, শুক্রবার দেশটির স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির মধ্যাঞ্চলের দ্বীপ সুলাবেসিতে শক্তিশালী এ সুনামি আঘাত হানলে অনেক ঘরবাড়ি, মসজিদ ও প্রচুর গাছপালাও ভেঙে পড়ে। ফলে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে। দেশটিতে সুনামি সতর্কতা জারি করে উপকূল এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলেছে সরকার। তবে ঘোষণার এক ঘণ্টা পরেই তুলে নেয়া হয় সুনামি সতর্কতা।

দেশটির জাতীয় দুর্যোহ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র পুরো নুগরোহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে জানান, সুনামির আঘাতে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এখানে সেখানে পড়ে আছে মৃতদেহ। তারা সেগুলো উদ্ধারের কাজ করছেন। তবে নিহতের নির্দিষ্ট সংখ্যা বলা যাচ্ছে না।

ইন্দোনেশিয়ার মেট্রো টিভি জানায়, সুনামিতে ৩০ জন নিহত হয়েছে এবং তাদের মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন।

২০০৪ সালে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ভূমিকম্প এবং তার জেরে সুনামি আছড়ে পড়ে অন্তত ১৩টি দেশে। সব দেশ মিলিয়ে দু’লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়। শুধু ইন্দোনেশিয়াতেই মৃতের সংখ্যা ছিল এক লক্ষ ২০ হাজার।

(জেএইচ/২৯ সেপ্টেম্বর ২০১৮)